Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানে গৃহবধূকে কুপিয়ে হত্যা

BN DESK
04 September 2026, 07:04 AM পড়তে ১ মিনিট
বান্দরবানে গৃহবধূকে কুপিয়ে হত্যা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তৈয়বা বেগম (৫০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ( ২১ মার্চ) দিনগত রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তৈয়বা বেগম বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মগেন ঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিরাজুল ইসলাম ঘরের মধ্যে রক্তাক্ত স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করেন। পরে সেখানে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পার্শ্ববর্তী রাবার বাগান দখল নিয়ে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সকালে ঈদগড় বাজারে নিহতের কানের দুল বিক্রি করতে আসা মো. ফারুক (২২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাশরুরুল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িতদের আটক করতে অভিযান চলমান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানে গৃহবধূকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 22 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার