Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানে তামাকক্ষেতের দুই মালিক ৯ জনকে অপহরণ

BN DESK
10 October 2025, 12:26 AM পড়তে ১ মিনিট
বান্দরবানে তামাকক্ষেতের দুই মালিক ৯ জনকে অপহরণ

নিউজ ডেস্ক:  বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম লুলাইন এলাকা থেকে তামাকক্ষেতের দুই মালিক ও সাত শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ এপ্রিল) রাত ৩টার দিকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে তামাকক্ষেতের দুই মালিক হলেন— চকোরিয়ার সুরেজপুর এলাকার মো. ভুট্টু ও লামার লুলাইন এলাকার বাসিন্দা আবু তাহের। সাত শ্রমিকের পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, তামাকক্ষেতের মালিক ও শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। ওই এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেছেন, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বলেছেন, গত রাত ৩টার দিকে ৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তাদের মধ্যে দুই জন তামাকক্ষেতের মালিক এবং বাকিরা শ্রমিক। তাদেরকে উদ্ধারে অভিযান চলছে।

এলাকা: বান্দরবান লামা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানে তামাকক্ষেতের দুই মালিক ৯ জনকে অপহরণ

B
BN DESK | 08 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার