Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ২৩

BN DESK
10 October 2025, 10:37 PM পড়তে ১ মিনিট
বান্দরবানে  নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ২৩

বান্দরবানে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন নিহত হয়েছেন। এসময় নারী-শিশুসহ অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার ( ১৬ মে) সকাল ১০টায় আলিকদম উপজেলার কলার ঝিড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ২৪ জন যাত্রী নিয়ে চাঁদের গাড়িটি থানচি থেকে আলীকদম যাচ্ছিল। পথে কলার ঝিড়ি নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থ‌লে একজন নিহত হয়। অহত হন ২৩জন যাত্রী। তৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম হাসপাতালে নিয়ে যায়।

ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: বান্দরবান
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ২৩

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার