Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

BN DESK
05 September 2026, 04:40 AM পড়তে ১ মিনিট
বান্দরবানে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক ব্যক্তি মারা গেছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বারপাড়ায় এ ঘটনা ঘটে।

লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরের দিকে একদল বন্য হাতি খাবারের খোঁজে মেম্বারপাড়ার কালুর খামারঘরে ঢুকে পড়ে। এসময় কালু ঘুমিয়ে ছিলেন। হাতির আক্রমণে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত কালুকে মৃত ঘোষণা করে।

তিনি জানান, নিহতের স্বজনরা কোন অভিযোগ না করায় প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী জানান, আমরা অবহিত হয়েছি। এ বিষয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে সহযোগিতা দেওয়া হবে।

এদিকে স্থানীয় সূত্রগুলো জানায়, পাহাড়ে খাদ্য সংকটের কারণে খাবারের খোঁজে বন্য হাতির দল লোকালয়ে চলে এসে ফসলী ক্ষেতসহ ঘরবাড়িতে তাণ্ডব চালায়।

এলাকা: বান্দরবান
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

B
BN DESK | 25 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার