Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানে ভাড়া বাসা থেকে নারী পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
06 September 2026, 10:35 AM পড়তে ১ মিনিট
বান্দরবানে ভাড়া বাসা থেকে নারী পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বনরুপা পাড়ার ভাড়া বাসা থেকে রূম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় মরদেহটি উদ্ধার করা হয়।

পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রূম্পা দাশ (৩০) বান্দরবান সদর থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে বনরুপা পাড়া ২ নম্বর গলির পার্থ মিত্রের ভাড়া বাসায় দুই সন্তান ও স্বামী সৌরভ কুমারসহ বসবাস করে আসছিলেন রুম্পা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানে ভাড়া বাসা থেকে নারী পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 17 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার