Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩জন

BN DESK
09 October 2025, 06:28 PM পড়তে ১ মিনিট
বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩জন

বান্দরবানের আলীকদমে অনুপ্রবেশকালে মিয়ানমার নাগরিক ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে ৫৭ বিজিবি। আটককৃতদের মধ্যে ৯ জন নারী, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে।

আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) ভোরে সদর ইউনিয়নে আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি সদস্যরা জানান।

বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে শনিবার ভোরে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস তল্লাশি চালিয়ে মিয়ানমার নাগরিক ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

বিজিবি আরও জানায়, ওপারে বিদ্রোহী গোষ্ঠীর সাথে মিয়ানমার জান্তার বাহিনী দীর্ঘ দিন ধরে যুদ্ধ চলমান রয়েছে। এর ফলে ওপারে উত্তেজনা সৃষ্টি কারণে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে আসছে রোহিঙ্গা নাগরিকরা।

আলীকদম ৫৭ বিজিবি নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করা কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩জন

B
BN DESK | 08 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার