Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানে সোনালী ব্যাংকের টাকা লুট, ম্যানেজার অপহরণ

BN DESK
03 April 2024, 02:36 PM পড়তে ১ মিনিট
বান্দরবানে সোনালী ব্যাংকের টাকা লুট, ম্যানেজার অপহরণ

মফস্বল ডেস্ক : বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও প্রহরীদের ১৪টি অস্ত্র লুট ও ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শতাধিক অস্ত্রধারী ব্যাংকটি ঘিরে ফেলে এ ঘটনা ঘটায়। বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, স্থানীয়দের ধারণা এ ঘটনা নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ ঘটাতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কেএনএফ’র ৭০-৮০ জন সশস্ত্র সদস্য রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে। তারা সোনালী ব্যাংকে গিয়ে পাহারারত পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং মারধর করতে থাকে। ব্যাংকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।

এদিকে সোনালী ব্যাংক বান্দরবান অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ওসমান গণি রাতে গণমাধ্যমকে বলেন, ‘সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজারকে কেএনএফ সন্ত্রাসীরা নিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। ওই শাখায় ১ কোটি ৬০ লাখ টাকা থাকার কথা; যা ভল্ট ভেঙে নিয়ে গেছে। এ ঘটনার পর এ অঞ্চলের ব্যাংকের সব শাখায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

রুমা থানার ওসি মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘কারা এ হামলা করেছে আমরা জানার চেষ্টা করছি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানে সোনালী ব্যাংকের টাকা লুট, ম্যানেজার অপহরণ

B
BN DESK | 03 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার