Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ; আটক ৪

BN DESK
04 September 2026, 11:47 PM পড়তে ১ মিনিট
বান্দরবানে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ; আটক ৪

নিউজ ডেস্ক:   বান্দরবানে আলীকদম আলীকদম নয়াপাড়া ইউনিয়নে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) ভুক্তভোগীর এক আত্মীয়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানান আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন।

এর আগে, গত ১৪ মার্চ ওই ছাত্রী ধর্ষণের শিকার হন বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- জামাল উদ্দিনের ছেলে মো. করিম (১৯), নূর হোসেনের ছেলে মো. রাসেল (২১), প্রকাশ লুদু মাঝির ছেলে আব্দুল মুবিন (২০) ও আবুল ফায়েজের ছেলে মো. ইকবাল (২৪)। নয়াপাড়া ইউনিয়নের মংচা পাড়ার বাসিন্দা তারা। 


অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী মাতামুহুরি নদীতে গোসল শেষে বাড়ি ফিরছিল। এসময় মুখ চেপে ধরে তাকে তামাক ক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে অভিযুক্তরা। ঘটনার ভিডিও করে ভয়ভীতি প্রদর্শন করে পারিবারিকভাবে অসচ্ছল ওই ছাত্রীকে মামলা না করতে চাপ দেওয়া হয়। পরে ভুক্তভোগীর এক আত্মীয় বুধবার দুপুরে থানায় অভিযোগ করেন।


আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, “অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ; আটক ৪

B
BN DESK | 19 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার