Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

BN DESK
05 September 2026, 04:50 AM পড়তে ১ মিনিট
বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ের স্বামী হায়দার আলীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বান্দরবানের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল।

বান্দরবানের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৭ আগস্ট স্ত্রী রিজিয়া আক্তার রুপাকে নিজ হাতে হত্যা করেন স্বামী হায়দার আলী। পরদিন বান্দরবান সদর থানায় নিহতের ভাই মো. নুরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। শুনানির এক পর্যায়ে বিচারের জন্য মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়। বিচার চলাকালীন আসামি কারাগারে আটক ছিলেন।

সরকারপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জয়নাল আবেদিন ভূঁইয়া। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আবু জাফর।

এলাকা: বান্দরবান
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

B
BN DESK | 14 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার