Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানে ৪ ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

BN DESK
04 September 2026, 10:19 PM পড়তে ১ মিনিট
বান্দরবানে ৪ ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক: বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা সংঘবদ্ধ ধর্ষণের দায়ে চার যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৯ মার্চ) সকালে রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. রাশেদ (২৩), মো. কায়ছার (২২), ওমর ফারুক (১৮) ও মো. হানিফ (২৪)। তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা। কায়ছার বাদে অন্য তিন আসামি পালাতক।


মামলা সূত্রে জানা যায়, মো. রাশেদের সঙ্গে টেলিফোনে রঙ নম্বরে পরিচয় হয় কিশোরীর। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে রাশেদ ফোনে কিশোরীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে পদুয়া এলাকায় আসতে বলেন। রাশেদের কথা বিশ্বাস করে পরদিন ওই কিশোরী আমিরাবাদ এলাকায় পৌঁছালে রাশেদ ফোনে বলেন, তার দেরি হবে এবং তার বন্ধু ওমর ফারুকের সঙ্গে যেন পদুয়ায় আসে।


পদুয়া পৌঁছালে সেখান থেকে কাজীর বাড়িতে যাওয়ার কথা বলে পাহাড়ি পথে জঙ্গল পথে বান্দরবানের ভাগ্যকুল এলাকায় নিয়ে যাওয়া হয় কিশোরীকে। সেখানে তারা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। 


এসময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তারা ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং মো. রাশেদ, মো. কায়ছার ও ওমর ফারুককে আটক করে থানায় হস্থান্তর করেন। পরে কিশোরী বাদী হয়ে বান্দরবান থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ অভিযুক্তদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মো. কায়ছারকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানে ৪ ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

B
BN DESK | 09 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার