Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবান শহরের বালাঘাটা থেকে ৮ রোহিঙ্গা আটক

BN DESK
10 October 2025, 05:51 PM পড়তে ১ মিনিট
বান্দরবান শহরের বালাঘাটা থেকে ৮ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক: বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকার পূর্ব মুসলিম পাড়া থেকে আট রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২১ মে) সকালে  তাদের আটক করা হয়। বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- আবদুল করিম (৪৫), শামসুল আলম (৪০), আয়াতুল্লাহ (৩৫), কুল্লাহ মিয়া (৪৫), মুজিবুল্লাহ (২৫), মো. তৈয়ব (২২), করিম উল্লাহ (২২) ও সৈয়দুল্লাহ (২২)। তারা সবাই কক্সবাজারের উখিয়ার ট্যাংকখালি ১৯ নম্বর ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বালাঘাটা এলাকায় কিছু রোহিঙ্গা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পূর্ব মুসলিম পাড়া এলাকা থেকে ক্যাম্প থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গাকে আটক করা হয়।


আটককৃতদের মধ্যে রোহিঙ্গা মাঝি (নেতা) আবদুল করিম ছিলেন। তিনি জানান, তারা গত দেড় মাস ধরে বালাঘাটা পূর্ব মুসলিম পাড়ায় গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে আটক রোহিঙ্গাদের কক্সবাজারের ট্যাংকখালি ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবান শহরের বালাঘাটা থেকে ৮ রোহিঙ্গা আটক

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার