Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই হাসতে হয়েছিল : সামান্থা

BN DESK
09 September 2026, 06:26 AM পড়তে ১ মিনিট
বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই হাসতে হয়েছিল : সামান্থা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ছবি প্রযোজনা শুরু করেছেন, তার প্রথম প্রযোজিত ছবি ‘শুভম।’ শিগুগিরই মুক্তি পেতে যাচ্ছে সামান্থার এই চলচ্চিত্রটি। এখন সিনেমার প্রচারে ব্যস্ত সামান্থা। সেই ছবির প্রচারেই সামান্থা জানালেন, তারকা হওয়ার কারণে তাকে বিভিন্ন কঠিন সময়েও হাসিমুখে চলতে হয়। এমনকি বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরও নাকি হাসতে হয়েছিলে সামান্থাকে।

সামান্থা বলেন, ‘কেউ ছবি তুলতে এলে আমি কখনোই তাকে ফিরিয়ে দেই না। কারণ এই মানুষের জন্যই, তাদের ভালোবাসাতেই আজ আমরা এই জায়গায় পৌঁছেছি।’ দক্ষিণের এই অভিনেত্রী বলেন, ‘আমার মনে আছে, ডিসেম্বরের সকালে আমি আমার মায়ের কাছ থেকে একটা ফোন পাই, মা জানান যে আমার বাবা আর নেই। আমি তখনই মুম্বাই থেকে চেন্নাইগামী প্রথম বিমানে বাড়ি ফিরি। ফেরার পথেই ভাবছিলাম, আমি আমার বাবার সঙ্গে বেশ কিছুদিন কথাই বলিনি। এমন ভাবনায় আমি শোকাহত ছিলাম।’ সামান্থা আরো বলেন, ‘আমি যখন ফ্লাইটে বসেছিলাম, তখন কিছু লোক আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিল। অগত্যা আমি তাদের জন্যই উঠে দাঁড়িয়ে হাসছিলাম এবং ছবি তুলছিলাম। যদিও বিষয়টা আমায় খুবই আঘাত করে।’

কেন ছবি তুলতে বাধা দিলেন না, জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি যদি ছবি তুলতে অস্বীকার করতাম, তাহলেও ওরা আমার মানসিক অবস্থা বুঝতে পারতেন না... কারও কাছে গিয়ে ছবি তুলতে বলতে অনেক সাহস লাগে। আমি প্রত্যাখ্যান করে তাদের আঘাত করতে চাইনি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই হাসতে হয়েছিল : সামান্থা

B
BN DESK | 11 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার