Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাবা পরকীয়ায় বাধা দেওয়ায় ছেলেকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

BN DESK
02 September 2026, 08:33 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জের বন্দরে ১১ বছরের শিশু আরাফাত হোসেন হত্যায় মো. রিপন (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
 
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
 
মৃত্যুদণ্ড পাওয়া মো. রিপন বন্দর উপজেলার লাউসার এলাকার বাসিন্দা। তবে রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিতি ছিলেন।রায়ের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।
 
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২০ সালের ১৫ ডিসেম্বর রাতে শিশু আরাফাত হোসেনকে প্রথমে ইট দিয়ে মাথা থ্যাঁতলে দেয়। পরে গলা টিপে হত্যা করে মসজিদের পুকুরে লাশ ফেলে দিয়ে রিপন নিজেই পরিবারের সঙ্গে আরাফাতকে খোঁজাখুঁজি করে। তিন দিন পর ১৮ ডিসেম্বর আরাফাতের লাশ ভেসে ওঠে।
 
তিনি আরও জানান, এ ঘটনায় মো. রিপনকে গ্রেপ্তার করা হয়েছিল। সে আদালতে দেওয়া জবানবন্দিতে তখন বলেছিল, ছিনতাইয়ের ঘটনায় আরাফাতের কলেজপড়ুয়া বড় ভাই সাক্ষ্য দিয়েছিল। সেইসঙ্গে তার বাবা প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় বাধা দেন। এই ক্ষোভ থেকেই খুন করা হয় বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আরাফাতকে। আদালত সেই মামলার বিচার কার্যক্রম শেষে আজ মো. রিপনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বাবা পরকীয়ায় বাধা দেওয়ায় ছেলেকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার