Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাবা-মাকে মারধর করায় ছেলের দুই মাসের কারাদণ্ড

BN DESK
09 October 2025, 12:25 PM পড়তে ১ মিনিট
বাবা-মাকে মারধর করায় ছেলের দুই মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক:   চাঁদপুর সদরের রামদাসদী গ্রামে বাবা-মাকে মারধর করায় এক সন্তানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতের নাম ইসমাইল চৌধুরী মানিক (৩৬)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। মানিক ওই গ্রামের আজিজুল চৌধুরীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন ও সদর উপজেলার গোপনীয় সহকারী মো. মামুনুর রশিদসহ মডেল থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেন, ভুক্তোভোগী বাবা আমাদের কাছে ও চাঁদপুর মডেল থানায় সরাসরি এসে লিখিত অভিযোগ করেন। সেখানে বাবা-মাকে প্রতিনিয়ত মারধর করার কথা উল্লেখ করেন। যার কারণে থানার সহযোগিতা নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। ছেলে বাবা-মাকে মারধর করে স্থানীয়রাও জানান। এরপর ছেলেও স্বীকারোক্তি করেন। তারপর মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বাবা-মাকে মারধর করায় ছেলের দুই মাসের কারাদণ্ড

B
BN DESK | 07 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার