Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বার্সাকে রুখে দিলো রায়ো ভায়েকানো

BN DESK
10 October 2025, 11:27 AM পড়তে ১ মিনিট
বার্সাকে রুখে দিলো রায়ো ভায়েকানো

স্পোর্টস ডেস্ক : মৌসুমের তৃতীয় ম্যাচে এসেই হোঁচট খেলো বার্সেলোনা। প্রথমবারের মত পয়েন্ট হারাতে হলো তাদের। যদিও গোলরক্ষক হুয়ান গার্সিয়ার দৃঢ়তায়, অসাধারণ কিছু সেভ-এর কারণে রায়ো ভায়েকানোর কাছে পরাজয় থেকে রক্ষা পায় বার্সা। তবে ১-১ গোলে ড্র করে ঘরে ফিরতে হয়েছে তাদেরকে।

এখনও পর্যন্ত খেলা ৩টি ম্যাচই বার্সা’র ছিল অ্যাওয়ে। প্রথম দুই ম্যাচে দারুণ খেলা দেখালেও তৃতীয় ম্যাচে এসে রায়ো ভায়েকানোর কাছে আর পারলো না তারা। বরং, যেভাবে একের পর এক ভুল করেছে, তাতে যে হেরে যায়নি, সেটাই সৌভাগ্য। প্রথমার্ধ শেষ হওয়ার ৫ মিনিট বাকি থাকতে দারুণ পেনাল্টি কিকে ভায়েকানোর জালে বল জড়ান লামিনে ইয়ামাল। তবে ম্যাচের ৬৭তম মিনিটে বার্সা ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান ভায়েকানোর ফ্রান পেরেজ। খুব কাছ থেকে আলতো পায়ে বলটি তিনি জড়িয়ে দেন বার্সার জালে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সা’র শতভাগ জয়ের যে রেকর্ড ছিল, সেটা আপাতত ভেঙে গেলো এই ম্যাচে ড্র করার মধ্য দিয়ে। এই ড্রয়ের ফলে ৩ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়ালো ৭। তারা রয়েছে এখন চতুর্থ স্থানে। ৯ পয়েন্ট করে নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ এবং ২য় স্থানে রয়েছে অ্যাথলেটিক বিলবাও।

গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের দলেই রাখেননি কোচ লুইস ডি লা ফুয়েন্তে। তিনিই কি না বার্সার পোস্টের নিচে দাঁড়িয়ে জানিয়ে দিলেন, জাতীয় দলে জায়গা না পাওয়ার মত তিনি নন। বেশ কয়েকটি নিশ্চিত গোল থেকে বার্সাকে বাঁচিয়েছেন তিনি। কোচ হান্সি ফ্লিকের মতে, একটি নিশ্চিত গোল হওয়ার মত বলকে ঠেকিয়ে দিয়েছেন গার্সিয়া। ফ্লিক বলেন, দআজকে কোনো ভুলই সে করেনি। মূলত বল এবং পোস্টের মধ্যে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে কানেক্ট করতে পেরেছিলেন তিনি। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বার্সাকে রুখে দিলো রায়ো ভায়েকানো

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার