Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বার্সা’র অপ্রত্যাশিত ড্র

BN DESK
02 September 2026, 11:12 AM পড়তে ১ মিনিট
বার্সা’র অপ্রত্যাশিত ড্র

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগাও আরও একটি ম্যাচে জয়বঞ্চিত বার্সা। শনিবার দিবাগত রাতে তারা ১-১ গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলের তলানির দিকের দল গেটাফের সঙ্গে। এ নিয়ে লা লিগায় টানা চার ম্যাচে জয়বঞ্চিত কাতালানরা।

গেটাফের মাঠে ম্যাচের নবম মিনিটেই অবশ্য লিড নিয়েছিল বার্সা। এ সময় পেদ্রির বাড়িয়ে দেওয়া বল পেয়ে জুলেস কুন্দে গেটাফের গোলরক্ষক ডেভিড সোরিয়াকে পরাস্ত করে বল জালে জড়ান। অবশ্য প্রথমার্ধেই সমতা ফেরায় গেটাফে। বার্সেলোনার ওপর চাপ প্রয়োগ করে খেলে ম্যাচের ৩৪ মিনিটে মাউরো আরামবারি গোল করলে সমতায় ফেরে গেটাফে। বিরতির পর অবশ্য উভয় দল চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি। দুর্ভাগ্য বলতে হবে বার্সার। তারা ৭৭.৭ শতাংশ বলের দখল রেখে, ২১টি আক্রমণ শানিয়ে, ১০টি কর্নার পেয়ে এবং ৫টি অন টার্গেটে শট নিয়েও জয় পায়নি।

এই ড্রয়ে ২০ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে টেবিলের তৃতীয় স্থানে। ১৯ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় ও ২০ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে শীর্ষে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বার্সা’র অপ্রত্যাশিত ড্র

B
BN DESK | 19 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার