Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বার্সা’র সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হলেন ইয়ামাল

BN DESK
06 September 2026, 07:01 AM পড়তে ১ মিনিট
বার্সা’র সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক : মাত্র সাত বছর বয়সে লা মাসিয়ার ঘরদুয়ার পেরিয়েছিলেন ইয়ামাল। চোখেমুখে ছিল স্বপ্ন, আর পায়ে ছিল জাদু। সেই শিশুটি আজ বিশ্বের ফুটবল মানচিত্রে নিজের নাম লিখিয়েছেন সাহসে, দক্ষতায় আর দুর্দান্ত পারফরম্যান্সে। ২০২৩ সালের এক উজ্জ্বল এপ্রিল সন্ধ্যায়, ১৫ বছর বয়সে প্রথমবার সিনিয়র দলে পা রাখেন তিনি। এরপর থেকে আর থেমে থাকেনি তার উত্থানের স্রোত। বার্সা তাদের এই উঠতি রত্নকে ২০৩১ সালের জুন পর্যন্ত নতুন চুক্তির আওতায় এনেছে। 

এ পর্যন্ত ১০৬ ম্যাচে ২৫টি গোল আর ৩৪টি অ্যাসিস্ট-এই সংখ্যাগুলোই বলে দেয় ইয়ামাল শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবতার নাম। ২০২৪-২৫ মৌসুমে তিনি হয়ে উঠেছিলেন বার্সেলোনার বিজয়ের অন্যতম কারিগর। ৫৫ ম্যাচে ১৮ গোল এবং ২৫ অ্যাসিস্টে যেভাবে তিনি মাঠে ঝড় তুলেছেন, তা কোচ থেকে সমর্থক, সবাইকে বিস্মিত করেছে। এই অসাধারণ ফর্মের পুরস্কারও মিলেছে যথাযোগ্যভাবে। চুক্তি নবায়নের পাশাপাশি তিনি হয়েছেন ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়দের একজন। তার বার্ষিক আয় এখন ২৬ মিলিয়ন ইউরো! অর্থের থেকেও বড় কথা, ক্লাবের আস্থা, ভবিষ্যতের রাশ তার হাতে তুলে দেওয়ার স্পষ্ট বার্তা।

বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা এবং ক্রীড়া পরিচালক ডেকো একবাক্যে বলছেন, এই চুক্তি আমাদের ভবিষ্যতের ভিত্তি, ইয়ামাল আমাদের আগামী দিনের প্রতীক।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বার্সা’র সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হলেন ইয়ামাল

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার