Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বার্সা ছাড়া নিয়ে মুখ খুললেন জাভি

BN DESK
02 September 2026, 10:20 AM পড়তে ১ মিনিট
বার্সা ছাড়া নিয়ে মুখ খুললেন জাভি

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালে ক্লাবের দায়িত্ব নেওয়ার পর প্রথম পূর্ণ মৌসুমেই বার্সা কোচ হিসেবে লা লিগা জিতেছিলেন জাভি হার্নান্দেজ। কিন্তু ২০২৩-২৪ মৌসুমে শিরোপা খরা ও ট্যাকটিক্যাল ভুলের দায়ে তাকে বরখাস্ত করা হয়। এবার ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বার্সেলোনা অধ্যায়ের নানা ভুল ও শিক্ষার কথা স্বীকার করলেন সাবেক মিডফিল্ড জাদুকর।

বার্সা’র দায়িত্ব নেওয়ার সময়ই ক্লাবের জটিল আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছিল জাভিকে। সার্জিও বুসকেটস, জর্দি আলবা, লুইস সুয়ারেজদের বিদায়ে দলের কৌশল বদলানো জরুরি হয়ে পড়েছিল। কিন্তু সেই পরিবর্তনে কিছু ভুল হয়েছে বলেই মানছেন তিনি। ‘আমি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, যা আমার বিপক্ষে কাজ করেছে,’ বলছিলেন জাভি। ‘কখনো কখনো খুব বেশি আক্রমণাত্মক মিডফিল্ড ব্যবহার করেছি, যা সঠিক সিদ্ধান্ত ছিল না। তবে আমি গর্বিত যে নতুন প্রজন্মের ফুটবলারদের ওপর ভরসা রেখেছিলাম-ফার্মিন লোপেজ, লামিন ইয়ামাল, পাউ কুবারসি, আলেহান্দ্রো বালদেরা বার্সার ভবিষ্যৎ।’

বার্সা অধ্যায় শেষে কিছুদিন বিশ্রামে থাকলেও এবার নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ৪৪ বছর বয়সী কোচ। স্পেনের বাইরেও কাজ করার ইচ্ছার কথা জানিয়ে বলেছেন, ‘আমি এখন নতুন প্রকল্পের অপেক্ষায়। লা লিগার অন্য কোনো ক্লাবেও কাজ করতে আপত্তি নেই।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বার্সা ছাড়া নিয়ে মুখ খুললেন জাভি

B
BN DESK | 09 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার