Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বার্সা শিবিরে বড় ধাক্কা

BN DESK
07 September 2026, 07:50 AM পড়তে ১ মিনিট
বার্সা শিবিরে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কাই খেয়েছে বার্সেলোনা। ডান পায়ের গোড়ালির চোটের কারণে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল। তাই বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না কাতালান ক্লাবটি।

ঘরের মাঠে তলানিতে থাকা লেগানেসের কাছে ০-১ গোলের ব্যবধানে হারের ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ইয়ামাল। ডাক্তারি পরীক্ষার পর এক বিবৃতিতে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। বিবৃতিতে বার্সা জানিয়েছে, 'লেগানেসের বিপক্ষে ম্যাচে প্রথম দলের খেলোয়াড় লামিনে ইয়ামাল তার ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলেন। টেস্টে অগ্রবর্তী ইন্টারটিবায়োফিবুলার লিগামেন্টে গ্রেড ১ ইনজুরি ধরা পড়ে। ফলে আনুমানিক তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।' বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করলেও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপার কাপের আগে ইয়ামালের ফেরার আশা করছে বার্সেলোনা। যদিও তার সম্ভাবনা কম। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ৮ জানুয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে সেমিফাইনালে তাকে পেতে চিকিৎসা এরই মধ্যেই শুরু করেছে ক্লাবটি।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বার্সা শিবিরে বড় ধাক্কা

B
BN DESK | 17 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার