Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে দুই ভাইকে কুপিয়ে হত্যা

BN DESK
02 September 2026, 02:55 PM পড়তে ১ মিনিট
বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে দুই ভাইকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। পুলিশ দুইজনকে আটক করেছে। নিহতরা হলেন-একই এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার ৬নং ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুল সরদারের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে শনিবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় আপন দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদারকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও আরেক ভাই অলিল সরদার ও স্থানীয় পলাশসহ (১৮) তিনকে গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় প্রায় ৭-৮টি ঘরে আগুন দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে দুই ভাইকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 08 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার