Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাসর রাতে অজ্ঞান হিমি, বেকায়দায় নিলয়

BN DESK
03 September 2026, 09:34 PM পড়তে ১ মিনিট
বাসর রাতে অজ্ঞান হিমি, বেকায়দায় নিলয়

বিনোদন ডেস্ক : টাকলা ফরহাদ পেশায় বেকার, এলাকার কোন মেয়েই তার টাক দেখে তাকে বিয়ে করতে চায় না, তাই সে বিয়ে করার জন্য দুলাভাইয়ের এলাকায় আশ্রয় নেয় এবং মাথায় আলগা চুল ব্যবহার করে। পাশাপাশি টাক সমস্যা সমাধানের জন্য চিকিৎসা চালাতে থাকে।

এদিকে শিলা রূপে গুণে অনন্যা, তবে একটু মাথা গরম এবং নিজেকে বিশ্বসুন্দরী ভাবা মেয়ে। তাই আশেপাশের বান্ধবীদের স্বামী কম সুন্দর হলে তুচ্ছ তাচ্ছিল্য করে, একদিন এক বান্ধবীর সাথে ঝগড়া বাঁধিয়ে চ্যালেঞ্জ করে বসে সে সুন্দর হেয়ার স্টাইল, হ্যান্ডসাম ছেলে বিয়ে করে দেখাবে। তাই শিলাকে কোন টাকলা, অসুন্দর ছেলে প্রেমের প্রস্তাব দিলে নিশ্চিত মার খেতে হয়। এমনই একজন টাকলা ছেলেকে প্রেমের প্রস্তাব দেয়ার অপরাধে শিলা লাঠি হাতে তাড়া করে, এমন সময় চোখ পরে ফরহাদের সুন্দর চুলের ওপর। ফরহাদকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে শিলা। এর পরিণয় হলো বিয়ে তাও আবার এক টাকা দেনমোহরে। শিলা বাসর ঘরে জেগে জেগে স্বপ্ন দেখে সে ফরহাদের সাথে কাপন ডান্স করছে, বাতাসে ফরহাদের কপালের চুল উড়ছে। কিন্তু বাস্তবে ফরহাদ বাসর ঘরে বৌয়ের সাথে রোমান্টিক কথা বলতে বলতে ফুলের গন্ধে হাচি দিয়ে টাক বের করে ফেলে। আলগা চুল গিয়ে পরে শিলার মুখে, ফরহাদের টাক দেখে শিলা অজ্ঞান, বোন দুলাভাই সবাই দৌড়ে ঘরে ঢুকে ফরহাদের চিৎকারে। জ্ঞান ফিরতে শিলা কান্নাকাটি শুরু করে এক টাকা দেন মোহরে বিয়ে করেছে এরকম একটা টাকলা জামাই যেটা তার একদমই পছন্দ দিল না। এমন গল্পের একটি নাটকে  ফরহান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও শিলা চরিত্রে দেখা যাবে জান্নাতুল সুমাইয়া হিমিকে।

নাটকের নাম ‘টাক কোন সমস্যা না’। এটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির। আরটিভিতে আগামীকাল রাত ৮টায় প্রচার হবে নাটকটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বাসর রাতে অজ্ঞান হিমি, বেকায়দায় নিলয়

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার