Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর

BN DESK
02 September 2026, 09:25 AM পড়তে ১ মিনিট
বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর

মফস্বল ডেস্ক : নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা তিনজন বন্ধু ছিলেন।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে তিন বন্ধু নরসিংদী শহরে এসেছিলেন। বাড়ি ফেরার পথে সাড়ে ১১টার দিকে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় সামনে থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিনজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন। দুমড়মুচড়ে যায় মোটরসাইকেল। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা ওই তিনজনকে উদ্ধার করেন। এসময় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। সবশেষ অপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় বালা জানান, বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী তিন তরুণের মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ থানায় এনে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

এলাকা: নরসিংদী শিবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর

B
BN DESK | 10 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার