Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাস-লেগুনা সংঘর্ষে সিলেটে ২ জন নিহত 

BN DESK
02 September 2026, 12:46 PM পড়তে ১ মিনিট
বাস-লেগুনা সংঘর্ষে সিলেটে ২ জন নিহত 

নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন লেগুনার চালক।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার সিরাজপুর সাহেবনগর পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের শিব্বির আহমেদ (৪২) ও শাহিন মিয়া (২৮)। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় লেগুনাচালক নাইম আহমদ (১৮) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি গ্রামের ময়নুল হকের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে সিলেটগামী লেগুনার সঙ্গে সুনামগঞ্জগামী শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনাটি রাস্তায় উল্টে গিয়ে চাপা পড়ে দুই যাত্রী নিহত হয়।

সিলেটের বিশ্বনাথ থানার উপ পরিদর্শক (এসআই) অমিত সিংহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সুনামগঞ্জ জয়কলস হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

বাস-লেগুনা সংঘর্ষে সিলেটে ২ জন নিহত 

B
BN DESK | 13 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার