Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাহরাইন-আমিরাত-ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

BN DESK
05 April 2026, 07:32 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত যৌথ আগ্রাসনের জবাবে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর আওতায় বড় ধরনের পাল্টা হামলার দাবি করেছে ইরান।

শনিবার পরিচালিত এই অভিযানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, বাহরাইনে অবস্থিত মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং কুয়েতে থাকা হাইমার্স রকেট ব্যাটারি ধ্বংস করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, হামলায় হাজ কাসেম, খায়বার শেকান ও কদরসহ উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের একটি মার্কিন কমান্ড সেন্টার ও প্রশিক্ষণ শিবিরেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

এছাড়া আমিরাতে অবস্থিত একটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের স্থাপনা এবং বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে নোঙর করা ‘এমএসসি ইশিকা’ নামের একটি ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানানো হয়েছে।

একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাতেও কদর মাল্টি-ওয়ারহেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

বাহরাইন-আমিরাত-ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার