Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাড়তি অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের ওপর হামলা

BN DESK
07 April 2026, 03:39 AM পড়তে ১ মিনিট

খাগড়াছড়ি পৌর শহরে অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের ওপর হামলা করে হাত ভেঙে দিয়েছে কয়েকজন দুর্বৃত্ত।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। আহত ট্যাগ অফিসার হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী।

জানা যায়, রেশনিং অনুসারে খাগড়াছড়ি পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে জ্বালানী তেল বিতরণ শুরু হয়। এ সময় ৫শ টাকার অকটেন বিতরণ করা হলেও কয়েকজন যুবক প্লাষ্টিকের বোতলে অতিরিক্ত অকটেন দাবি করে। এ সময় ট্যাগ অফিসার হেমন্ত চাকমা অতিরিক্ত তেল দিতে অস্বীকৃতি জানান।

পরে দুপুরে মহাজন পাড়া এলাকায় দুপুরের খাবার খেতে গেলে ওই যুবকরা হেমন্ত চাকমাকে দোকান থেকে বের করে লাঠিসোঠা দিয়ে মেরে হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

এলাকা: খাগড়াছড়ি
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বাড়তি অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের ওপর হামলা

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার