Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাড়তে পারে ঈদের ছুটি

BN DESK
03 March 2026, 09:35 PM পড়তে ১ মিনিট

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি পাঁচদিন নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ছুটি আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাই তারা এখনই চূড়ান্ত কিছু বলছে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসাবে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি নির্ধারণ করা আছে। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বাড়তে পারে ঈদের ছুটি

B
BN DESK | 03 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার