Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাড়ির কাছে ব্রিজের নিচ থেকে কাপড় ব্যবসায়ীর মরদেহ

BN DESK
03 September 2026, 04:09 PM পড়তে ১ মিনিট
বাড়ির কাছে ব্রিজের নিচ থেকে কাপড় ব্যবসায়ীর মরদেহ

নিউজ ডেস্ক:  নরসিংদীর শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে কবির হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে  মরদেহটি উদ্ধার করা হয়।

কবির হোসেন উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করে আসছিলেন। 

শিবপুর মডেল থানার (ওসি) আফজাল হোসাইন বলেন, ‘‘কবির হোসেন ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন ধারণা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কবির হোসেন। পথে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। সে সময় ফোনে কথা বলছিলেন কবির। ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে তার স্বজনদের জানান। তারা সারারাত খোঁজাখুঁজি করেও কবিরের সন্ধান পাননি। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ব্রিজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এলাকা: নরসিংদী শিবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বাড়ির কাছে ব্রিজের নিচ থেকে কাপড় ব্যবসায়ীর মরদেহ

B
BN DESK | 19 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার