Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 09:06 AM পড়তে ১ মিনিট
বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।

আজ বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন (৮) পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং রাসেল মিয়ার মেয়ে তাইয়বা (৯)। নিহত দুজনই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। 

 

স্বজনরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে দুই বোন মিলে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে গোসল করতে যায়। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচে কাদার মধ্যে আটকে থাকা অবস্থায় তাদের পায় যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাদীউর রশিদ তাদের মৃত ঘোষণা করেন।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার