Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

BN DESK
19 March 2024, 07:51 PM পড়তে ১ মিনিট
বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ঝলককে (২৬) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ খান ঝলক ওই এলাকার ছামিনুর রহমানের ছেলে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএমজসিম উদ্দিন বলেন, ‘রাত ৯টার দিকে কয়েকজন যুবক জাহিদকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। বের হওয়ার পরপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 19 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার