Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তুরিন আফরোজ, মা ও ভাই ফিরে পেলেন অধিকার

BN DESK
02 September 2026, 08:12 AM পড়তে ১ মিনিট
বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তুরিন আফরোজ, মা ও ভাই ফিরে পেলেন অধিকার

মফস্বল ডেস্ক:  বাড়ি থেকে বের করে দেয়ার প্রায় ৮ বছর পর উত্তরায় নিজ বাড়িতে বসবাসের অধিকার ফিরে পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা ও ভাই।

সোমবার (৫ মে) শুনানি শেষে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে উত্তরার বাড়িটিতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসাথে বাড়ি সংক্রান্ত মামলাটি নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ রাজধানীর উত্তরার বাড়িতে ব্যারিস্টার তুরিন আফরোজের মা ও ভাইয়ের বসবাস নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে রায় দিয়েছিলেন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তুরিন আফরোজ, মা ও ভাই ফিরে পেলেন অধিকার

B
BN DESK | 05 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার