Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি

BN DESK
02 September 2026, 05:18 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: প্যারিসে প্রথম লেগের সেই গোল-উৎসবের রেশ ছিল মিউনিখেও। তবে ফিরতি লেগের রোমাঞ্চকর লড়াই শেষে ড্র করেও জয় ছিনিয়ে নেয় পিএসজি। বুধবার ( ৬ মে ) বায়ার্ন মিউনিখের সাথে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফিনালেতে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়নরা। 

ম্যাচের তখন মাত্র ১৩৯ সেকেন্ড। আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারি স্তব্ধ করে দিয়ে গোল করেন উসমান দেম্বেলে। বায়ার্ন ম্যানেজার ভিনসেন্ট কোম্পানির ভুল কৌশলের খেসারত দিতে হয় বাভারিয়ানদের। ফুলব্যাকদের পজিশন অদলবদল করার সুযোগে বা প্রান্ত দিয়ে গতিতে ঢুকে বল বাড়িয়ে দেন খভিচা কাভারাটস্খেলিয়া। 

পুরো ম্যাচে রেফারিকে নিয়েও ছিল তুমুল উত্তেজনা। বায়ার্নের খেলোয়াড়রা দুইবার রেফারিকে ঘিরে ধরেন। একবার নুনো মেন্দেসের ফাউলে লাল কার্ডের দাবিতে এবং অন্যবার পেনাল্টির জোরালো আবেদনে। জোয়াও নেভেসের হাতে বল লাগলেও সতীর্থের শরীর হয়ে আসায় আইনের মারপ্যাচে পেনাল্টি থেকে বেঁচে যায় পিএসজি।

আগামী ৩০ মে বুদাপেস্টে হবে ইউরোপসেরার শিরোপার চূড়ান্ত লড়াই। যেখানে মুখোমুখি হবে দুই ভিন্ন লক্ষ্য নিয়ে আসা দুই জায়ান্ট। একদিকে ২০ বছরের ট্রফি খরা কাটানোর মিশনে নামবে আর্সেনাল, অন্যদিকে টাইটেল ধরে রাখার অদম্য ইচ্ছায় লড়বে পিএসজি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি

B
BN DESK | 07 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার