Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপিকে ডিএমপি’র ধন্যবাদ জ্ঞাপন

BN DESK
10 October 2025, 01:36 PM পড়তে ১ মিনিট
বিএনপিকে ডিএমপি’র ধন্যবাদ জ্ঞাপন

রাজধানীর যানজট ও জনদুর্ভোগের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পূর্বঘোষিত র‌্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিকে স্বাগত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে যেকোনো কর্মসূচি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় প্রচণ্ড জনদুর্ভোগ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপি কর্তৃক গৃহীত এই সৃজনশীল ও জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় রীতি স্থাপন করবে যা রাজনৈতিক কর্মসূচি পালনের একটি উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।

গত ২৩ আগস্ট ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দের সঙ্গে ডিএমপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত রাজনীতিকদের নিকট জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির এই উদ্ভাবনী কর্মসূচি সে আহ্বানের প্রতিফলন মর্মে বিশ্বাস করে ডিএমপি।

এতে আরো বলা হয়েছে, নগরবাসীর বৃহত্তর স্বার্থ ও সাচ্ছন্দ্য মাথায় রেখে ব্যস্ত সড়ক পরিহার করে গঠনমূলক কর্মসূচি প্রণয়নের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিএনপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বিএনপিকে ডিএমপি’র ধন্যবাদ জ্ঞাপন

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার