Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা বিকেলে

BN DESK
06 February 2026, 04:12 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বিকেলে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।


এদিকে দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনি ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইশতেহারে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী ও জীবনঘনিষ্ঠ সেবাসমূহ বিশেষভাবে স্থান পাবে।

এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা এবং দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি থাকবে। একই সঙ্গে অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও বিশেষ দিকনির্দেশনা তুলে ধরা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা বিকেলে

B
BN DESK | 06 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার