Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপির সবচেয়ে বড় ভুল উদারতা: মঈন খান

BN DESK
03 September 2026, 01:07 AM পড়তে ১ মিনিট
বিএনপির সবচেয়ে বড় ভুল উদারতা: মঈন খান

শেখ হাসিনাকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির সবচেয়ে বড় ভুল উদারতা।


শনিবার (৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই বিপ্লব: গণতন্ত্রের অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ বুঝতে পারেনি, জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। বিএনপির সবচেয়ে বড় ভুল উদারতা। বিএনপি মধ্যপন্থায় বিশ্বাসী, কোনো চরমপন্থা নয়।
 
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাঙালি জাতির রক্তে রয়েছে বিপ্লব। প্রতিষ্ঠিত শাসকের বিরুদ্ধে লড়াই করা হয়, যারা আন্দোলন সংগ্রাম করে তাদের শাসক বানানো হয় আবার সেই শাসকদের বিরুদ্ধেই কথা হয়।
 
তিনি বলেন, আজকে যারা বিপ্লবী, পরদিন তারা শাসক হয়ে উঠবে না-- এর কোনো গ্যারান্টি নেই। এক বছর আগের ও পরের বাংলাদেশের মানুষদের বিশ্লেষণ ভিন্ন।
 
বিএনপির সিনিয়র এ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য অভিনন্দন। সংসদে যুক্তিযুক্তবিরোধী দল না থাকলে গণতন্ত্র হুমকিতে পড়বে।
 
‘বাংলাদেশে গণতন্ত্র নতুন করে উদয় হয়েছে, তাকে অস্তমিত হতে না দেয়া আমাদের দায়িত্ব’, যোগ করেন ড. আব্দুল মঈন খান।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বিএনপির সবচেয়ে বড় ভুল উদারতা: মঈন খান

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার