Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপি ও তারেক রহমানকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন

BN DESK
05 September 2026, 10:58 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে নিরঙ্কুশ বিজয়ে জন্য অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

বার্তায় জারদারি বলেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে কাজ করতে আগ্রহী।

জারদারি আরও আশা প্রকাশ করেন, ঢাকায় নতুন রাজনৈতিক পরিবেশ আঞ্চলিক পর্যায়ে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পৃক্ততা নিশ্চিত করতে সহায়ক হবে।গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে ২৯৯ আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ধানের শীষের জোয়ার এবং বিএনপির নিরঙ্কুশ বিজয় হয়। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে বিএনপি জোট ২০৮টি আসনে জয়লাভ করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

বিএনপি ও তারেক রহমানকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার