Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপি ক্ষমতার রাজনীতি করে না, জনগণের রাজনৈতিক অধিকার তৈরি করে : ওবায়দুর রহমান চন্দন

BN DESK
04 September 2026, 06:13 AM পড়তে ১ মিনিট
বিএনপি ক্ষমতার রাজনীতি করে না, জনগণের রাজনৈতিক অধিকার তৈরি করে : ওবায়দুর রহমান চন্দন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। বিএনপি সবসময় জনগণের রাজনৈতিক অধিকার তৈরি করে।  বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না। জনগণের প্রত্যক্ষ ভোটের রায়েই ক্ষমতায় আসবে।

আজ শনিবার (২ আগস্ট) বিকেলে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা দাখিল মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুর রহমান চন্দন আরও বলেন, আমরা ৩১ দফার আলোকে আন্দোলনে নেমেছি। জনগণের কর্মসংস্থান, কৃষক ও ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়নে পরিকল্পনা করছি। নারীদের  নিরাপত্তার বিষয়েও ভাবছি। অসংখ্য নেতা কর্মী জেল খেটেছে, এখনও মামলা তাদের ঘাড়ে ঝুলে আছে। অনেক নেতাকর্মী মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি।

পুনট ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালাই উপজেলা বিএনপির আহবায় ইব্রাহিম হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক টুকু চৌধুরী, কালাই পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলী, পুনট ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউনুস আলী, মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রতন চৌধুরী, উপজেলা মহিলা দলের সভানেত্রী আরজেলা, সাধারন সম্পাদক লিপি খাতুনসহ বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

এলাকা: জয়পুরহাট কালাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বিএনপি ক্ষমতার রাজনীতি করে না, জনগণের রাজনৈতিক অধিকার তৈরি করে : ওবায়দুর রহমান চন্দন

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার