Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপি ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে দেশ চালাবে: এ্যানী

BN DESK
07 September 2026, 09:34 PM পড়তে ১ মিনিট
বিএনপি ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে দেশ চালাবে: এ্যানী

আগামীতে বিএনপি এককভাবে ক্ষমতায় আসলেও ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরীর হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আগামীতে বিএনপি এককভাবে ক্ষমতায় আসলেও দেশ এককভাবে পরিচালনা করা হবে না। বিএনপির ৩১ দফার ভিত্তিতে দ্বি-কক্ষে বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে ও ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। আর ৩১ দফার মধ্যে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ রয়েছে। এই সংস্কারগুলো ইদানিংকালে খুব বেশি প্রয়োজন। যে সংস্কারের কথা বর্তমান অন্তর্বর্তী সরকারও বলছে। তাই সবার মতামতের ভিত্তিতে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।’

 

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও বলেন, ‘স্থিতিশীলতার জন্য বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সবকিছু মিলেই ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে ৷ সেখান থেকে উদ্ধার করে আমাদের আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন। আরেকদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। বিএনপি এ দেশের একটি জনপ্রিয়, আধুনিক ও মডারেট দল। এই যুগের মডারেট সংগঠন হলো বিএনপি।’

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বিএনপি ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে দেশ চালাবে: এ্যানী

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার