Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপি নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া আবছার আটক

BN DESK
04 September 2026, 12:20 PM পড়তে ১ মিনিট
বিএনপি নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া আবছার আটক

নিউজ ডেস্ক:    কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ পশ্চিমপাড়ায় আবদুল গণি মাঝির বাড়ি থেকে আওয়ামী লীগ সরকারের সময় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় সাক্ষ্যদানকারী নুরুল আবছারকে (৭৬) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

এলাকাবাসীর দাবি, নুরুল আবছার দীর্ঘদিন ধরে রামুর ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মানবতাবিরোধী অপরাধের ওই মামলায় সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আটক নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের ছেলে।

কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাব্বির হোসেন বাদশাহ জানান, আত্মগোপনে থাকার খবর পেয়ে বিএনপি নেতা এনামুল হক ও হানিফ জিহাদীর নেতৃত্বে স্থানীয় জনতা ওই বাড়িটি ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি ইমন চৌধুরী জানান, আটক নুরুল আবছার রামু থানা হেফাজতে রয়েছেন। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: কক্সবাজার রামু
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বিএনপি নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া আবছার আটক

B
BN DESK | 10 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার