Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপি মহাসচিবের সাথে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

BN DESK
01 September 2026, 06:14 PM পড়তে ১ মিনিট
বিএনপি মহাসচিবের সাথে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রোববার (২৯ জুন) বিকেল তিনটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্র উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বিএনপি মহাসচিবের সাথে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার