Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএসএফের গুলিতে গুরুতর আহত বাংলাদেশি কৃষক

BN DESK
01 April 2024, 07:13 PM পড়তে ১ মিনিট
বিএসএফের গুলিতে গুরুতর আহত বাংলাদেশি কৃষক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছে। পেশায় তিনি কৃষক। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রোববার সকাল সাড়ে নয়টার দিকে বাংলাদেশি যুবক আলাল খানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে তাকে নিউরো সার্জারি বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এর আগে শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহত আলালের ভাই সোহেল খান বলেন, আমার ভাই কৃষি কাজের পাশাপাশি বর্ডারে লেবারের কাজ করতেন। শনিবার রাত ২টার দিকে বুড়িচং শংকরশাল এলাকায় চিনি আনলোড করার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আমার ভাইয়ের মাথায় গুলি লাগে। তিনি বলেন, নেত্রকোণা মোহনগঞ্জ থানার মানিসনা গ্রামের আলতু খানের ছেলে আমরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বিএসএফের গুলিতে গুরুতর আহত বাংলাদেশি কৃষক

B
BN DESK | 01 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার