Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিজেপি ছাড়তেই অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি

BN DESK
09 September 2026, 06:29 AM পড়তে ১ মিনিট

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের উত্তাপের মাঝেই গুরুতর অভিযোগ তুলেছেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তাকে কটূক্তি করা হচ্ছে এবং এমনকি ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রচার। এমন সময় সামাজিক মাধ্যমে লাইভে এসে নিজের ক্ষোভ প্রকাশ করেন রূপাঞ্জনা। 

তিনি জানান, দল পরিবর্তনের পর নানা ধরনের সমালোচনা ও কটাক্ষ সহ্য করলেও এবার পরিস্থিতি সীমা ছাড়িয়েছে। সরাসরি ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলে অভিনেত্রী জানান বিষয়টি তিনি আর হালকাভাবে নিচ্ছেন না এবং আইনি পদক্ষেপ নেবেন। 

রূপাঞ্জনা বলেন, ‘দীর্ঘ ২৫ বছর পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছি। একজন সফল নারী হিসেবে পরিচিতি পেয়েছি। সবকিছুর আগে আমি একজন নারী। একজন নারীর প্রতি এমন নিম্নরুচির মন্তব্য কীভাবে সম্ভব, তা বুঝতে পারি না। ’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বিজেপি ছাড়তেই অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার