Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিজয়নগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
01 September 2026, 09:05 PM পড়তে ১ মিনিট
বিজয়নগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ রেজিয়া বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় সেনাবাহিনী ও বিজয়নগর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় রেজিয়া বেগমের কাছ থেকে ১২১০ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন ও নগদ ৯৩ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার মোছা. রেজিয়া আক্তার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের মো. রুবেল মিয়ার স্ত্রী। এসময় মো. রুবেল মিয়া (৩৮) পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন আশুগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. ইমতিয়াজ মাহমুদ খান।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতার নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলায় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বিজয়নগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার