Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিদায় মানেই শেষ নয়, এটি এক নতুন দিগন্তের শুরু : এমপি সিরাজ

BN DESK
04 September 2026, 04:33 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ধনকুন্ডি শাহনাজ সিরাজ স্কুল এন্ড কলেজে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ এবং বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদায় মানেই শেষ নয়, বরং এটি এক নতুন দিগন্তের শুরু। এই বিদায় তোমাদের উচ্চতর শিক্ষার সোপানে পা রাখার এক বিশেষ মুহূর্ত। তোমরা এখান থেকে যে শিক্ষা ও আদর্শ গ্রহণ করেছ, তা যেন সারা জীবন তোমাদের পথ দেখায়।

দেশের যোগ্য নাগরিক হয়ে তোমরাই এদেশের মুখ উজ্জ্বল করবে। তিনি নতুনদের স্বাগত জানিয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুস সালাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক খান মো: জাহাঙ্গীর মুজিব, অভিভাবক সদস্য সাইদুল ইসলাম সৈয়দ।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বিদায় মানেই শেষ নয়, এটি এক নতুন দিগন্তের শুরু : এমপি সিরাজ

B
BN DESK | 10 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার