Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিদেশি কোচই আসছেন ব্রাজিলের ডাগ আউটে

BN DESK
02 September 2026, 09:27 AM পড়তে ১ মিনিট
বিদেশি কোচই আসছেন ব্রাজিলের ডাগ আউটে

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ৪-১  গোলে হারের পর দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। সেলেসাওদের পরবর্তী ম্যাচ জুনের প্রথম সপ্তাহে। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ওই ম্যাচের আগে কোচ নিয়োগের ঘোষণা দিয়েছে সিবিএফ।

শুক্রবার সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগুয়েজ কনফেডারেশনের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কায়তানো ও টেকনিক্যাল সমন্বয়ক হুয়ানের সঙ্গে বৈঠক করেছেন। সভা শেষে কায়তানো সংবাদ মাধ্যমকে বলেন, ‘জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে প্রেসিডেন্ট ও টেকনিক্যাল সমন্বয়কের সঙ্গে আমরা বৈঠক করেছি। জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে আমরা নতুন কোচ নিয়োগ দেব।’ জুনের আগে অন্তবর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হবে নাকি বিশ্বকাপ পরিকল্পনা মাথায় নিয়ে স্থায়ী কোচ নিয়োগ পাবে তা পরিষ্কার করা হয়নি। সিবিএফের কোচের তালিকায় যে নাম আছে তাদের বর্তমান চাকরির অবস্থা বিশ্লেষণ করলে দেখা যাবে, অন্তবর্তীকালীন কোচ নিয়োগের পথেই হাঁটতে পারে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, ব্রাজিলের কোচের তালিকায় নাম আছে চারজনের। তারা হলেন-কার্লো আনচেলত্তি, হোর্হে জেসুস, আবেল ফেরেইরা ও হোসে মরিনহো। এর মধ্যে জেসুস, ফেরেইরা ও মরিনহো পর্তুগিজ কোচ। আনচেলত্তি ইতালিয়ান। ব্রাজিল কনফেডারেশন এখনো মনে করছে, আনচেলত্তিকে কোচ করতে পারা হবে স্বপ্নের প্রজেক্ট। তবে তাকে পাওয়াই এখন পর্যন্ত সবচেয়ে জটিল প্রক্রিয়া মনে করা হচ্ছে। জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপের পরে ছাড়া তাকে পাওয়ার কোন সম্ভাবনাই দেখছে না ব্রাজিল।

ব্রাজিলের কোচ হিসেবে হোর্হে জেসুসকে সবচেয়ে শক্তিশালী প্রার্থী মনে করা হচ্ছে। আল হিলালের জেসুসের সামনেও আছে জুনের ক্লাব বিশ্বকাপ। আবার আবেল ফেরেইরার পালমেইরাসও ক্লাব বিশ্বকাপে অংশ নেবে। তবে ২৬ মে লিগ মৌসুম শেষে তাকে পাওয়া যেতে পারে। একই শর্তে আবেল ফেরেইরাকে পাওয়া যেতে পারে জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে। ব্রাজিলের কোচের সংক্ষিপ্ত তালিকায় সবার পরে যুক্ত হয়েছে হোসে মরিনহোর নাম। তিনি বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবেচের ডাগ আউটে আছেন। তাকে কোচ করা হলে ১ জুনের পর পাওয়ার সম্ভাবনা বেশি। তুরস্কের লিগে আচরণজনিত কারণে সমালোচনার শিকার হওয়া মরিনহোকে শক্তিশালী প্রার্থীই মনে করা হচ্ছে। ব্রাজিলের সংবাদ মাধ্যমের মতে, এটা এক প্রকার নিশ্চিত যে সেলেসাওদের ডাগ আউটে একজন বিদেশি কোচই আসছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বিদেশি কোচই আসছেন ব্রাজিলের ডাগ আউটে

B
BN DESK | 05 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার