Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিদেশি পিস্তলসহ নোয়াখালীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

BN DESK
05 September 2026, 04:51 AM পড়তে ১ মিনিট
বিদেশি পিস্তলসহ নোয়াখালীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর মাইজদীতে বিদেশি পিস্তলসহ পান্থনাথ রাহুল (৩৯) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।তার কাছ থেকে ম্যাগজিনসহ যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার ‘অপরাজিতা’ ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পান্থনাথ রাহুল সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত সুকুমার নাথের ছেলে। তিন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তলসহ পান্থনাথ রাহুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার রাহুলের বিরুদ্ধে আগেও মাদকের মামলা ছিল।

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বিদেশি পিস্তলসহ নোয়াখালীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 14 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার