Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপ চেয়ারম্যান

BN DESK
02 September 2026, 02:31 AM পড়তে ১ মিনিট
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপ চেয়ারম্যান

নিউজ ডেস্ক: ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন। 

সোমবার (১৭ মার্চ) তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুর্নীতির অভিযোগ থাকায় এক মাস আগে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।  

আদালত সূত্র জানিয়েছেন, চিকিৎসা ও ওমরা হজ পালনের জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন ওবায়দুল করিম, তার স্ত্রী আরজুদা করিম ও মেয়ে জেরীন করিম। শুনানি শেষে আদালত ওবায়দুল করিম ও তার স্ত্রীর বিদেশ গমনে অনুমতি দেন। 

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ তার পরিবারের সদস্যদের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। আবেদনে বলা হয়, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং-সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে। গোপন সূত্রে জানা গেছে, তারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপ চেয়ারম্যান

B
BN DESK | 17 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার