Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিধানসভা নির্বাচন সামনে রেখে তৃণমূলের ইশতেহার প্রকাশ

BN DESK
02 September 2026, 07:09 AM পড়তে ১ মিনিট

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।

আজ শুক্রবার (২০ মার্চ) কলকাতায় এক সংবাদ সম্মেলনে ইশতেহার প্রকাশ করেন দলটির প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ইশতেহারে আগামী পাঁচ বছরের জন্য ১০টি প্রতিজ্ঞার ঘোষণা দেন তিনি। বক্তব্যে মমতা ব্যানার্জি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে রাজ্যের প্রতিটি ঘরে সুখ-সমৃদ্ধি পৌঁছে দেওয়াই এই প্রতিজ্ঞার লক্ষ্য।

মা-বোনেদের আর্থিক নিরাপত্তা জোরদার করতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ভাতা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এতে সাধারণ শ্রেণির নারীরা মাসে ১,৫০০ রুপি এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত নারীরা ১,৭০০ রুপি করে সহায়তা পাবেন।

তরুণদের জন্য ‘বাংলার যুব-সাথী’ প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবতীদের মাসিক ১,৫০০ রুপি ভাতা অব্যাহত রাখার কথাও বলা হয়েছে।

কৃষিখাতের উন্নয়নে ৩০ হাজার কোটি রুপির বিশেষ কৃষি বাজেট বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিহীন কৃষকদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়।

ইশতেহারে প্রতিটি পরিবারের জন্য পাকা বাড়ি, বিশুদ্ধ পানীয় জলের সংযোগ এবং ব্লক ও টাউন পর্যায়ে ‘দুয়ারে চিকিৎসা’ শিবির আয়োজনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শিক্ষাখাতে ‘বাংলার শিক্ষায়তন’ প্রকল্পের মাধ্যমে সরকারি স্কুলগুলোর অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এছাড়া রাজ্যকে পূর্ব ভারতের বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আধুনিক লজিস্টিকস, বন্দর ও গ্লোবাল ট্রেড সেন্টার নির্মাণের ঘোষণাও রয়েছে।

প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতার পরিধি বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ৭টি নতুন জেলা গঠনের কথাও বলা হয়েছে।

শেষে মমতা ব্যানার্জি বলেন, এই ১০টি প্রতিজ্ঞা আগামী পাঁচ বছরে সুশাসন ও উন্নয়নের পথনকশা হিসেবে কাজ করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচন সামনে রেখে তৃণমূলের ইশতেহার প্রকাশ

B
BN DESK | 21 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার