Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

BN DESK
09 October 2025, 09:13 PM পড়তে ১ মিনিট
বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর বিমানবন্দরে রেল স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. সোহেল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাত পৌনে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসকৃত মৃত ঘোষণা করেন।

নিহত সোহেল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর মসলন্দ গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে।

নিহত যুবকের স্বজন মো. হাসান জানান, নিহত সোহেল স্থানীয় একটি প্রাইভেট কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। আজ রাতের দিকে বাসায় ফেরার পথে বিমানবন্দর রেলগেট দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সোহেল। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার