Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিমানের উড়োজাহাজে ১৮ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় মামলা

BN DESK
31 March 2026, 08:39 AM পড়তে ১ মিনিট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের শৌচাগার থেকে ১৮ কেজি ওজনের ১৫৩টি স্বর্ণবার উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মোজাম্মেল হক বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় স্বর্ণ পাচার চক্রের সদস্যদের আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সোমবার রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তদন্তে বিমানবন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার রাতে দুবাই থেকে আসা বিজি-৩৪৮ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে উড়োজাহাজের শৌচাগার থেকে এসব স্বর্ণবার জব্দ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বিমানের উড়োজাহাজে ১৮ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় মামলা

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার