Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে হবে: বিমান প্রতিমন্ত্রী

BN DESK
18 February 2026, 07:50 PM পড়তে ১ মিনিট

পর্যটন নিয়ে সরকারের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, টিকিট পেতে সিন্ডিকেটের একটি ব্যাপার রয়েছে, সেটি ভাঙতে হবে। অনেক ক্ষেত্রে আমি শুনেছি যে বিমান খালি যায় অথচ অনেকেই টিকিট পাচ্ছে না। এসব ভাঙার জন্য যে পরিকল্পনা দরকার সবই নেওয়া হবে।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বিমান প্রতিমন্ত্রী বলেন, আমরা জানি কী কী সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি। সরকারের পদক্ষেপ সম্পর্কে পরবর্তীতে জানানো হবে। রাতারাতি তো পরিবর্তন হবে না, ধীরে ধীরে পরিবর্তন হবে। তবে আমরা দুই এক সপ্তাহের মধ্যে চেষ্টা করবো একটা ভাইব (পরিবর্তন) আনার; যে গণতান্ত্রিক সরকার দায়িত্বে এসেছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, যাত্রীদের সেবার বিষয়টি আমরা ঢেলে সাজানোর চেষ্টা করেছি। শুধু টিকিটিং নয়, যে প্রবাসীরা আসে। যাত্রী আসার পর দেখা যায় ঘণ্টা দুই ঘণ্টা লাগেজের জন্য অপেক্ষা করতে হয়। কখনও কখনও লাগেজ থেকে জিনিসপত্র হারানোর কথাও শোনা যায়। এসব বন্ধে সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে বসে আমরা পরিকল্পনা করছি।


গত ১৫ বছরে যে দুর্নীতিগুলো হয়েছে, বিএনপি সরকার সেগুলোর তদন্ত করবে কি না জানতে চাইলে বিমান প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘অবশ্যই। দুর্নীতি হলে তো তদন্ত হবেই। দুর্নীতির দায়ে অনেকে জেলেও আছে। এখনো দুর্নীতিমুক্ত হয়নি এবং সেগুলো ঠিক করার চেষ্টা চলবে।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে হবে: বিমান প্রতিমন্ত্রী

B
BN DESK | 18 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার